জাতীয় সঙ্গীত
শনিবার | ১৭-১০-২০২৬ |
শামলাপুর উচ্চ বিদ্যালয়

শামলাপুর, বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

স্থাপিতঃ 1987 খ্রিঃ
EIIN: 106404 | MPO Code: 0306041301
School Code: 106404

প্রশাসনিক

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
আবুল মন্জুর

প্রধান শিক্ষক

উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি শামলাপুর উচ্চ বিদ্যালয়
শেখ এহসান উদ্দীন

সভাপতি

জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরিরর জন্য সুশিক্ষার বিকল্প নেই । শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে পড় তোমার প্রভুর নামে এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে ১৯৮৭ ইং সালে শামলাপুর স্কুল প্রতিষ্ঠিত হয়। শতাব্দীর সূচনা লগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানবসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষপ্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথ্য নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সার্বজনীন শিক্ষানীতির আলোকে, স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে “শামলাপুর স্কুল” সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমূখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষর্থীদের উৎসাহ প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধকরিকর। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশ্যা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভব্যিৎ পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।

ডিজিটাল স্পন্সর
মোঃ জহিরুল ইসলাম

আইটি সাপোর্ট

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
এম.এ মন্জুর

প্রধান শিক্ষক

গুণগত শিক্ষা ও শিক্ষার অনুকূল পরিবেশ
শিক্ষার্থীকে করবে সমৃদ্ধ, এগিয়ে যাবে বাংলাদেশ।

স্নেহের শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই ইংরেজী নববর্ষ 2025 এর আন্তরিক শুভেচ্ছা , ভালোবাসা ও অভিনন্দন।

শামলাপুর উচ্চ বিদ্যালয়, টেকনাফ, দক্ষিণ সর্বশেষ উপজেলার এক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে ১৯৮৭ সাল থেকে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকার স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা ও কাগজি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখে না। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটানোর চেষ্টা করে চলেছে। যার ফলস্বরূপ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আজ দেশের সেনাপ্রধান, নাসার বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশ পরিচালনার রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, আইনজিবি, লেখক, দেশ ও দেশের বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অন্যতম ব্যক্তি হিসেবে তাদের দ্বায়িত্ব পালন করে চলেছেন। বিদ্যালয়ের প্রতি প্রাক্তন ছাত্রদের রয়েছে অদম্য ভালোবাসা। তাদের এই ভালবাসার টানে সবাই সংঘটিত হয়ে পালন করেছে ৫০ বছরপূর্তি প্লাটিনাম জুবিলী। করোনাকালীন সময় দুঃখী, অসহায়, অসুস্থ মানুষের পাশে থেকেছে। বিদ্যালয়ের বিভিন্ন দিবস উদ্‌যাপনে শিক্ষকদের পাশাপাশি থেকে কাজ করে চলেছে।

স্নেহের শিক্ষার্থীবৃন্দ,
আন্তরিক প্রচেষ্টা এবং নিয়মিত অধ্যাবসায় একজন দুর্বল শিক্ষার্থীকেও সবল করে তোলে। বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতামূলক যুগে অলস ভাবে সময় অতিবাহিত করার কোনো সুযোগ নেই। পরিবর্তিত কারিকুলাম ও সিলেবাসের ভিত্তিতে সঠিক পদ্ধতিতে পাঠ গ্রহণের ও অনুশীলনের জন্য বিদ্যালয়ের কোন বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষকগণ একদিকে যেমন সুশিক্ষিত অপরদিকে পরিবর্তিত কারিকুলাম ও নতুন শিখন পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রাপ্ত। কাজেই কোনো বিকল্প না ভেবে নিয়মিত বিদ্যালয়ে এসে প্রশিক্ষিত শিক্ষকদের সান্নিধ্যে পাঠ গ্রহণ করে নিজেদেরকে ভবিষ্যতের জন্য যথার্থরূপে তৈরি করা সম্ভব। এ পর্যন্ত বিদ্যালয়ের যত শিক্ষার্থী উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে তারা প্রত্যেকেই নিয়মিত ছাত্র ছিল। মনে রাখবে শিক্ষা কোন করুণা নয়, শিক্ষা তোমাদের অধিকার। কাজেই পাঠের কোন বিষয়ে দুর্বোধ্য মনে হলে শিক্ষকগণকে প্রশ্ন করে জেনে নেবে। এ ব্যাপারে আমার শিক্ষকগণ খুবই আন্তরিক।

সম্মানিত অভিভাবকগণ,
আপনাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদটিকে সুন্দর ও কাঙ্ক্ষিত রূপে রুপায়ন করার মানসে আমাদের কাছে অর্পণ করে থাকেন। আর আমরা শিক্ষকগণ আমাদের মেধা, মনন ও আন্তরিকতার সাথে আপনার সম্পদটিকে কাঙ্খিত রূপে রূঁপায়নের চেষ্টা করি। আপনার সন্তান হয়তো বা একজন বা দুজন। আর আমাদের কাজ করতে হয় বিভিন্ন পরিবার ও বিভিন্ন পরিবেশ হতে আগত বৈচিত্র্যময় শিক্ষার্থীদের নিয়ে। এক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা ভিন্ন এই কর্মযজ্ঞে সফলতা আনায়ন করা খুবই কষ্টসাধ্য। একজন শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন সময় রাত-দিন 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে এবং বাকি সময় আপনাদের সাহচর্যে থাকে। কাজেই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের নিয়ম-কানুন এর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা সম্পন্ন করে নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে আমাদের সহযোগিতা করবেন। এছাড়া আপনার সন্তান নিয়মিত স্কুল প্রদত্ত বাড়ির কাজ করে কি-না, সবার সাথে সৌজন্যমূলক আচরণ করে কি-না খেয়াল রাখবেন। বিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন।

প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ,
সর্বপ্রথম বিগত বছরের বিদ্যালয়ের সকল সফলতার জন্য আপনাদের অবদান কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আপনারা প্রতিবছর আপনাদের মেধা,মনন,দক্ষতা,অভিজ্ঞতা ও আন্তরিকতার সহিত কোমলমতি শিক্ষার্থীদের গঠন করে থাকেন। প্রতিবছর শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন পরিবর্ধন আসে। এসকল পরিবর্তন পরিবর্ধন আপনারা সাদরে গ্রহণ করে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদানে নিবেদিত থাকেন। এবারও সরকার প্রদত্ত নতুন শিক্ষা নীতি ও কারিকুলাম এর উপর আপনারা ইতোমধ্যে দুইবার প্রশিক্ষণ পেয়েছেন। আশা করি আগামী দিনগুলো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সফল ভাবে অতিবাহিত করবেন।

পরিশেষে নতুন বছর ও নতুন শিক্ষাবর্ষ আপনাদের সকলের জীবনকে সমৃদ্ধময় করে তুলুক এই শুভকামনা রইল সবার প্রতি।

ছবি নাম পদবী
শেখ এহসান উদ্দীন সভাপতি
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ নবায়ন ও স্বীকৃতির মেয়াদ অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ এমপিও নম্বর অনুমোদিত তালিকা আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ জাতীয়করণ নম্বর অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।