ক্যাম্পাস ক্লাব
ডিবেটিং ক্লাব কমিটি গঠন প্রসঙ্গে
শামলাপুর উচ্চ বিদ্যালয়ের ‘‘ডিবেটিং ক্লাব’’ এর কার্যক্রম পরিচালনা ও দক্ষ ব্যবস্থাপনার জন্য অত্র প্রতিষ্ঠানে কর্মরত নিম্নে উল্লিখিত শিক্ষকবৃন্দের সমন্বয়ে ৫ (পাঁচ) সদস্যের একটি কমিটি গঠন করা হলো। উক্ত কমিটি আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিভিত্তিক ডিবেটিং দল গঠন ও প্রশিক্ষণ প্রদান, আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
| ডিবেটিং ক্লাব কমিটির সদস্যবৃন্দ | ||
|---|---|---|
| ক্রমিক নং | সদস্যদের নাম | পদবী |
| ০১ | জাহানঙ্গীর আলম | আহবায়ক, সিনিয়র শিক্ষক বাংলা |
| ০২ | নন্দ কুমার দাশ | সদস্য, সিনিয়র শিক্ষক |
| ০৩ | ফরিদুল আলম | সদস্য, সিনিয়র শিক্ষক |
| ০৪ | শাহিনুর আক্তার | সদস্য, সিনিয়র শিক্ষক |
| ০৫ | দীপংকর পাল | সদস্য, সহকারী শিক্ষক |
যুক্তিবাদী মুক্তবুদ্ধির মানুষ তৈরির নিমিত্তে অত্র প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব গঠন করা হল। বিতর্ক মুক্তজ্ঞান চর্চার এক অসাধারণ অঙ্গন। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি ও মানসিক বিকাশের এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয়। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কমিটিকে নিম্নে উল্লিখিত পদক্ষেপ সমূহ গ্রহণ করতে হবে:
-
বিতর্ক ক্লাব কমিটিকে ক্লাবের একটি গঠনতন্ত্র তৈরি করতে হবে এবং সে অনুযায়ী ক্লাবের কার্যক্রম পরিচালিত হবে।
-
কমিটির সদস্য বৃন্দকে সপ্তাহে কমপক্ষে একবার সভায় মিলিত হয়ে তাদের কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গৃহীত সিদ্ধান্ত সমূহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহোদয়কে লিখিত ভাবে অবহিত করে অনুমোদন নিতে হবে।
-
কমিটির সদস্য বৃন্দকে প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে বিতর্ক ক্লাবের সদস্য হওয়ার জন্য শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে হবে। সদস্য সংগ্রহ করে শ্রেণিভিত্তিক দল গঠন করতে হবে।
-
বিতর্ক দল গঠনের পর কমিটিকে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে হবে এবং সেরা ১০ বিতার্কিক নির্বাচন করে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ তার্কিক দল গঠন করতে হবে।
-
কমিটিকে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
-
মাসে ১ দিন বিতর্ক ক্লাবের সকল সদস্যকে নিয়ে সভা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে হবে এবং বিতর্কে বিভিন্ন বিষয় নির্ধারণ করে পক্ষে ও বিপক্ষে বক্তব্যের শীট তৈরি করে অনুশীলন করাতে হবে। যা প্রতিষ্ঠাতা প্রধান মহোদয়কে লিখিত অবগত করবেন।
-
প্রয়োজনে সময় ও সুযোগ বুঝে দেশের স্বনামখ্যাত বিতার্কিকদের এনে বিতার্কিক দলের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে যোগ্য ও দক্ষ বিতার্কিক তৈরির জন্য বিনামূল্যে বিতর্ক কর্মশালার আয়োজন করে থাকে। কমিটি এসব বিষয়ে খোঁজ খবর নিয়ে বিতার্কিক দলকে প্রশিক্ষণের জন্য প্রেরণা দিতে হবে। প্রতিটি বিষয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহোদয়ের লিখিত অনুমতি নিতে হবে।
উপরোল্লিখিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত কমিটিকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে অত্র প্রতিষ্ঠানে একদল যোগ্য, দক্ষ ও মেধাবী বিতার্কিক তৈরিতে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। উক্ত কমিটির সদস্যবৃন্দ নিম্ন স্বাক্ষরকারীসহ যথাযথ কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন।
[আমরা চাই যুক্তিবাদী মুক্তবুদ্ধির সমাজ, তর্কে ভাঙ্গি মগজের কারফিউ]